'সারোয়ার তামিম' গ্রুপের ৪ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল ও গাজীপুর থেকে জেএমবির ‘সারোয়ার-তামিম’ গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ কথা জানিয়েছে। টাঙ্গাইল থেকে আবদুল মান্নান (৩০), শমসের ফকির (৩৩) ও জহুরুল খাঁ (৩৫) আর গাজীপুর থেকে ইসমাইল হোসেন শামীম ওরফে আতর আলীকে (২৩)গ্রেপ্তার করা হয়। র্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেএমবির ‘সারোয়ার-তামিম’ গ্রুপের নেতা ইমাম মেহেদী হাসানের নেতৃত্বে ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’ নামে একটি সংগঠনের কিছু কর্মীকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে হামলা চালানোর পরিকল্পনা করছেন। র্যাব-১১ বলেছে, ইসমাইল হোসেনকে গাজীপুরের করমতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।