প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের পাঠানটোলা করেরপাড়া এলাকার তারাপুর চা-বাগান থেকে চারটি ‘স্মোক গ্রেনেড’ উদ্ধার করেছে মহানগরের জালালাবাদ থানার পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটায় পরিত্যক্ত অবস্থায় এসব গ্রেনেড উদ্ধার করা হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, একটি শিশু খেলতে গিয়ে গ্রেনেডগুলোর সন্ধান পায়। এসব গ্রেনেড ছুড়লে ধোঁয়া বের হয়। তবে গ্রেনেডগুলো কে বা কারা এখানে আনল, তা পুলিশ তদন্ত করে দেখছে।