'হাত-পা ভেঙে দেওয়া হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম বলেন, কেউ কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা করলে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে। গতকাল শুক্রবার বেলা তিনটায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারেন, সে জন্য ছয়টি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত প্রতিটি কেন্দ্রে যাতায়াত করবেন।