'হুমকিদাতা' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত সোমবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এক তরুণকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। তাঁর নাম সোহেল মিয়া (২৫)। পুলিশ জানায়, ১৭ অক্টোবর আরাফ আল ইসলাম নামের একটি ফেসবুক আইডি থেকে ইমরানকে হত্যার হুমকি দেন সোহেল মিয়া। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইমরান। পুলিশ বলছে, আরাফ আল ইসলাম নামের ওই ফেসবুক অ্যাকাউন্টটি সোহেল মিয়ার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও গণমাধ্যমে আলোচনায় আসার জন্যই তিনি হত্যার হুমকি দিয়েছিলেন।