চুরি–অনিয়মে ৩২৫ গবেষণা প্রত্যাহার
২০১৯ থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের অন্তত ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে। এসব প্রত্যাহারের কারণ জালিয়াতিপূর্ণ বিশেষজ্ঞ মূল্যায়ন, তথ্য অসংগতি ও চৌর্যবৃত্তি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪৪টি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ৪২টি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২টি গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা ঘটেছে। গবেষকেরা বলছেন, আর্থিক প্রণোদনা ও পদোন্নতির লোভে এসব অনিয়ম দেশের গবেষণার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর জবাবদিহি বা নীতিমালা অনুপস্থিত।