চুরি হওয়া ল্যাপটপটি ফিরে পেলেন জার্মান পর্যটক
নাটোর স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। আজ আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ক্রিলের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে এক ব্যক্তির কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে গেলে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। নাটোর সদর থানা-পুলিশসহ একাধিক ইউনিটের সম্মিলিত অভিযানে ১১ অক্টোবর রাতে ল্যাপটপটি উদ্ধার হয়।