ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে ঋণ পেল ডিবিএল গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, ডিবিএল গ্রুপের সঙ্গে ৫২ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করেছে। এ ঋণ ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জিন্নাত টেক্সটাইল মিলস লিমিটেডকে একটি গ্রিনফিল্ড, কটন ইয়ার্ন স্পিনিং কারখানা প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এ কারখানা গ্রিন বিল্ডিং স্থাপনায় করা হবে।

নির্মাণাধীন জিন্নাত টেক্সটাইল প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে এবং টেক্সটাইল খাতে স্বল্পদক্ষ কর্মীদের জন্য এক হাজারের অধিক কর্মসংস্থান তৈরি করবে। নতুন কর্মশক্তির ৫০ শতাংশের বেশি হবেন নারী কর্মী, যেখানে ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের অর্থায়ন কর্মস্থলে নারীবান্ধব পরিবেশসহ আরও উন্নয়নের কাজে সাহায্য করবে, যেমন মাতৃত্বকালীন সুবিধা, নার্সারি সুবিধা এবং গর্ভকালীন সময়ে হালকা কাজের বিকল্প থাকবে।

বিজ্ঞপ্তি