‘বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

‘বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০’ আয়োজনে নির্মাতা, মার্কেটার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা মতবিনিময় করেনছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন্ডাস্ট্রি বর্তমানে কাঠামোগত পরিবর্তন, অপারেশনাল চ্যালেঞ্জ এবং নেতৃত্বের নতুন বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ প্রেক্ষাপটে একটি গভীর ও বাস্তবমুখী ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০’। এর আয়োজক ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজনটি অনুষ্ঠিত হয় ‘স্মার্ট ব্র্যান্ডস, রেজিলিয়েন্ট স্ট্রাকচারস’ থিম সামনে রেখে। চতুর্থ সংস্করণের এই উৎসবটি শুরু থেকেই পরিকল্পিত ছিল একটি আলোচনাকেন্দ্রিক উদ্যোগ হিসেবে, যেখানে প্রমোশনের পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় বাস্তব বাজার বোঝাপড়া, অভিজ্ঞতাভিত্তিক ইনসাইট এবং দীর্ঘমেয়াদি চিন্তাভাবনাকে।

দিনব্যাপী এই প্রোগ্রামে মোট আটটি ইনসাইটফুল আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় বাংলাদেশের বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেট বাস্তবে কীভাবে কাজ করে, চাহিদা কোথায় ও কীভাবে গঠিত হয়, নেতৃত্বের সিদ্ধান্ত অপারেশনে কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে স্মার্ট চিন্তা ভবিষ্যতের জন্য টেকসই ও রেজিলিয়েন্ট ব্যবসা তৈরি করে—এসব বিষয় উঠে আসে।

এতে নির্মাতা, মার্কেটার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সিদ্ধান্ত গ্রহণকারীরা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বলেন, ‘বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে জরুরি হলো একসঙ্গে বসে বাস্তব ও শৃঙ্খলাপূর্ণ আলোচনা করা। এ ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অংশীজনের মধ্যে যৌথ বোঝাপড়া তৈরি করে, যা দায়িত্বশীল সিদ্ধান্ত ও দীর্ঘমেয়াদি অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মোহাম্মদ ইলিয়াস জানান, ‘বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট ৪.০’ ডিজাইন করা হয়েছে ইন্ডাস্ট্রির জন্য একটি নিরপেক্ষ ও প্র্যাক্টিক্যাল স্পেস হিসেবে। যেখানে অংশগ্রহণকারীরা বাজারের বাস্তব কার্যপ্রণালি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কীভাবে স্মার্ট চিন্তা ও সিস্টেম্যাটিক সিদ্ধান্ত ভবিষ্যতে আরও রেজিলিয়েন্ট ফলাফল তৈরি করতে পারে।

আয়োজনটির প্লাটিনাম পার্টনার ছিল পারটেক্স বোর্ড এবং আকিজবশির কেবলস। স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।