সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ জানুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

শীতে মাধ্যমিক স্কুল ছুটি নিয়ে সিদ্ধান্ত বদলাল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রথমে বলেছিল, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। কিন্তু কিছুক্ষণ পর সেই সিদ্ধান্ত থেকে সরে এল মাউশি। দিল নতুন সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন...

২

‘গায়েবি’ রপ্তানি, আলুতে আত্মসাৎ ৩০ কোটি টাকা

বাংলাদেশ থেকে যত আলু রপ্তানি হয়, তার ৯০ থেকে ৯৫ শতাংশ যায় চট্টগ্রাম বন্দর হয়ে
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যভান্ডারের হিসাবে ২০২০ সালে আলু রপ্তানিতে তৃতীয় শীর্ষ অবস্থানে ছিল রাজধানীর মতিঝিলের অন্তরা করপোরেশন। ওই বছর প্রতিষ্ঠানটি ৯৬টি চালানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের ১৫ হাজার ৫৮৮ মেট্রিক টন আলু রপ্তানি করে। অবশ্য চট্টগ্রাম কাস্টমস তদন্ত করে প্রমাণ পেয়েছে, আসলে অন্তরা করপোরেশন একটি আলুও রপ্তানি করেনি। বিস্তারিত পড়ুন...

৩

সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ নাসির হোসেন

দুই বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে নাসির হোসেনকে
ফাইল ছবি: প্রথম আলো

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য বাংলাদেশের নাসির হোসেনকে নিষিদ্ধ করেছে আইসিসি। তাঁর বিরুদ্ধে আনা আমিরাত ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের তিনটি অভিযোগ নাসির মেনে নিয়েছেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। বিস্তারিত পড়ুন...

৪

একজন নুরুল হুদাকে স্বর্ণপদক ফিরিয়ে দিতে হয় কেন

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরুল হুদা সংবাদ সম্মেলন করেন
ছবি: ইউএনবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. নুরুল হুদা বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অসামান্য একাডেমিক কৃতিত্বের জন্য তিনি এই স্বর্ণপদক দুটি পেয়েছিলেন।
বিস্তারিত পড়ুন...

৫

‘বাড়িটি রাষ্ট্রের, তবু একবার স্পর্শ করতে আমি বাংলাদেশে যাব’

জন্মস্থানে ৬৯ বছর পর ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন রুমা চৌধুরী
ছবি: সংগৃহীত

আর একবার বাংলাদেশে আসতে চান ৭৪ বছরের রুমা চৌধুরী। কয়েকটি ইচ্ছা পূরণ করা বাকি রয়েছে তাঁর। ঢাকার রমনা পার্কে এক বিকেলে হাঁটবেন, শতবর্ষী কোনো গাছ পেলে সেটির তলায় দাঁড়িয়ে থাকবেন। পুরান ঢাকার জগন্নাথ কলেজের ভেতরে ঢুকে কিছুক্ষণ একা বসবেন। রুমার আরেকটি ছোট ইচ্ছা, পুরান ঢাকার সূত্রাপুরের ৩৩ নম্বর মোহিনী মোহন দাস লেনের বাড়িতে যাবেন বিস্তারিত পড়ুন...