প্রথম দশ পর্বের কুইজে পুরস্কার জিতলেন যাঁরা

প্রথম আলো ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাদের সঙ্গে পুরস্কার হাতে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ আয়োজনের প্রথম দশ পর্বের নির্বাচিত কুইজ বিজয়ীরা। কারওয়ান বাজার, ঢাকা, ১২ মার্চছবি: প্রথম আলো

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম আলো ডটকম আয়োজিত ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের প্রথম ১০ পর্বের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজন করা হয় প্রথম দশ পর্বের ভাগ্যবান পাঁচজন কুইজ বিজয়ীর মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান। তাঁদের মধ্যে দুজন পুরস্কার হিসেবে পান যথাক্রমে ইলেকট্রিক ওভেন ও ইনডাকশন চুলা; বাকি তিনজন পান বিশেষ গিফট হ্যাম্পার। প্রথম পুরস্কার জিতেছেন ঢাকার ফরহাদ ইকবাল এবং দ্বিতীয় পুরস্কার জিতেছেন ঢাকার উম্মে শিহান। বিশেষ গিফট হ্যাম্পার জয়ী তিনজন হচ্ছেন সাভারের জাহেদুল করিম, ঢাকার আল মেহেদি হাসান ও সাভারের রুবিতা আক্তার।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান এবং ব্যবস্থাপক মো. ওয়ালিউল হক, প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়ে আনিসুল হক বলেন, ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি যাঁরা দেখেছেন, অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন, তাঁদের জন্যই আমাদের এই আয়োজনগুলো সত্যিকার অর্থে সার্থক হয়ে ওঠে। প্রথম আলোর লক্ষ্য একটাই, বাংলাদেশের জয়। আর দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া ছাড়া সেই জয় সম্ভব নয়। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মতো প্রতিষ্ঠানগুলো বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মো. আখতারুল আলম শাহ বলেন, ‘হাজার হাজার অংশগ্রহণকারীর মধ্যে যাঁরা কুইজ বিজয়ী হলেন তাঁরা সত্যিই ভাগ্যবান। প্রতিবছরই এই অনুষ্ঠানটির প্রতি পাঠক–দর্শকদের আগ্রহ ও অংশগ্রহণ আমাদের নতুন করে অনুপ্রেরণা জোগায়। যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো—এই বিশ্বাস থেকেই আমরাও সব সময় প্রথম আলোর পাশে থাকার চেষ্টা করি।’

আয়োজন সম্পর্কে মো. মাহবুবুর রহমান বলেন, ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানটি বারবার আয়োজন করার মূল লক্ষ্যই হলো দর্শকদের ব্যাপক চাহিদা আর অংশগ্রহণ। আমরা চাই দর্শকদের জন্য নতুন নতুন রেসিপি উপহার দিতে। আপনারা আমাদের পণ্য ব্যবহার করবেন এবং সেগুলো সম্পর্কে মতামত ও প্রতিক্রিয়া জানাবেন—আমরা সে অনুযায়ী নিজেদের পণ্যকে উন্নত করার চেষ্টা করব।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক (ডান থেকে দ্বিতীয়) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মো. আখতারুল আলম শাহ (বাঁ থেকে দ্বিতীয়)। কারওয়ান বাজার, ঢাকা, ১২ মার্চ
ছবি: প্রথম আলো

পুরস্কার জিতে উচ্ছ্বসিত জাহেদুল করিম বলেন, ‘আমি প্রথম আলো ডটকমের সহযোগিতায় আয়োজিত ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি অনুষ্ঠানের নিয়মিত দর্শক। এবারই প্রথম এই আয়োজনে অংশ নিয়ে পুরস্কার পেলাম। অনুষ্ঠানটি দেখেই ফ্রেশ মিল্কের পণ্যগুলো নতুন করে ব্যবহার শুরু করি। এবং আমি বেশ সন্তুষ্ট।’

‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল চারটা থেকে প্রচারিত হচ্ছে প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজে। একই সঙ্গে বেলা তিনটা থেকে প্রচারিত হচ্ছে দেশের প্রথম সারির ১০টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে। আয়োজনটির সহযোগী এজেন্সি হিসেবে রয়েছে এনেক্স কমিউনিকেশন।

অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সাদিয়া আয়মান, মুমতাহিনা চৌধুরী টয়া ও সায়েদ জামান শাওন এবং কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

অনুষ্ঠানের প্রতিটি পর্বেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি রেসিপি দেখানো হয়। মোট ৩০ পর্বে নির্মিত অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করার জন্য রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। পর্ব শেষে থাকছে একটি কুইজ। প্রতি দশ পর্বের কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে নির্বাচন করা হবে ভাগ্যবান পাঁচজনকে।

আয়োজন শেষে মেগা বিজয়ী পাবেন ‘আইফোন–১৭’। আইফোন জিততে হলে অনুষ্ঠানের প্রতিটি পর্বের সঠিক উত্তর দিতে হবে কমেন্টে এবং পর্বগুলো নিজ ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে শেয়ার করতে হবে। শেয়ারকারী এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে মেগা বিজয়ী নির্ধারণ করা হবে।