সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। রাজধানীর বঙ্গবাজারে গতকাল মঙ্গলবার যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, তার রেশ আজও রয়ে গেছে। এ–সংক্রান্ত আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারে পাঁচটি বই কিনতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠি পাঠানো–সংক্রান্ত প্রতিবেদনটি আজ বহুল পঠিত হয়েছে। আছে আন্তর্জাতিক নানা খবর। আর বাণিজ্য, বিনোদন ও ক্রীড়ার খবর তো আছেই। সন্ধ্যায় অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১

এনেক্সকো টাওয়ারে এখনো থেমে থেমে আগুন ও ধোঁয়া

আগুন থেকে রক্ষার জন্য ছুড়ে ফেলা পোশাক ছড়িয়ে আছে ভবনজুড়ে
ছবি: তানভীর আহাম্মেদ

ভবনটির পঞ্চম থেকে সপ্তম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। মার্কেটের ওই তিনটি তলায় মূলত কাপড়চোপড় রাখা গুদাম হিসেবে ব্যবহার করা হয়। ওই তিনটি তলায় বিভিন্ন জায়গায় থেমে থেমে ধোঁয়া তৈরি হচ্ছে। কখনো কখনো আগুনও জ্বলে উঠছে। আর ফায়ার সার্ভিসের সদস্যরা তা পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের কাজ করছেন। বিস্তারিত পড়ুন...

২

শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়ে সাবেক সচিবের পাঁচ বই কেনার নির্দেশ

বঙ্গবন্ধুর ১০০ ভাষণ, বঙ্গবন্ধুর ৬-দফা বাঙালির মুক্তির সনদ, বঙ্গবন্ধুর বাজেট ১৯৭১-১৯৭৫, বঙ্গবন্ধুর উক্তি সংগ্রহ এবং মানবতার জননী শেখ হাসিনা—এই পাঁচটি বইয়ের মোট দাম ৩ হাজার ১৭৩ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি–বেসরকারি কলেজ এবং উচ্চবিদ্যালয়গুলোকে বইগুলো কেনার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। বিস্তারিত পড়ুন...

৩

ঢাকায় সোনায় মোড়ানো যে জিলাপির কেজি ২০ হাজার টাকা

ছবি: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সৌজন্যে

প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারবেন। সে ক্ষেত্রে দাম পড়বে পাঁচ হাজার টাকা। বিস্তারিত পড়ুন...

৪

সাবেক প্রেমিকার বিয়েতে বোমাভর্তি হোম থিয়েটার উপহার, বিস্ফোরণে নিহত বর

বিয়ে
প্রতীকী ছবি

বিয়েতে উপহার হিসেবে পেয়েছিলেন একটি হোম থিয়েটার মিউজিক সিস্টেম। চালু করতেই হোম থিয়েটারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বর ও তাঁর ভাই নিহত হন। গুরুতর আহত হন চারজন। বিস্তারিত পড়ুন...

৫

কলকাতায় অলরাউন্ডার সাকিবের বদলি ব্যাটসম্যান রয়

আইপিএলে সুযোগ পেলেন রয়
ছবি: টুইটার

অলরাউন্ডারের বদলি কোনো অলরাউন্ডার নয়, কলকাতা নিয়েছে একজন ব্যাটসম্যানকে। সাকিব আল হাসানের বদলি হিসেবে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতা দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।  বিস্তারিত পড়ুন...