শুভ সকাল। আজ ১৬ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সিলিং ফ্যানে ঝুলছিলেন তিনি। পাশে বিছানায় পড়ে আছে বড় ছেলে। পাশের ঘরের বিছানায় স্ত্রী ও ছোট মেয়ে পড়ে আছে। তাঁদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।’
বিস্তারিত পড়ুন...
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় ওই নারীর। রাজধানীর একটি এলাকার বাসিন্দা এই নারী নিজেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী পরিচয় দেন।
বিস্তারিত পড়ুন...
যারা তাঁর স্বামীকে মেরেছে, তাদের ভিডিওতে দেখা যাচ্ছে। কিন্তু তাদের এখনো ধরা হয়নি। পুলিশের উচিত তাদের ধরা। মামলা কতজনের নামে হয়েছে, তিনি জানেন না। থানায় তিনি যাননি, পুলিশ বাড়িতে এসে স্বাক্ষর নিয়ে গেছে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তারাই তাঁর স্বামীকে মেরেছে।
বিস্তারিত পড়ুন...
‘সৈনিক জীবন: গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর’ বইয়ের লেখক হাফিজ উদ্দিন আহমদ। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আত্মজৈবনিক বইটিতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ, যুদ্ধোত্তর বাংলাদেশ, শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড এবং সেনাবাহিনীর ভেঙে পড়া চেইন অব কমান্ড পুনরুদ্ধারের চেষ্টা—এসব ঘটনার বিস্তারিত বয়ান রয়েছে।
বিস্তারিত পড়ুন...
গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল মাধ্যমে বৈঠকের পর ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধের তিন বছরের বেশি সময় পর যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন, তাহলে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে।
বিস্তারিত পড়ুন...