দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।