চট্টগ্রামে রেঁস্তোরায় পুলিশের অভিযান, আটক ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে একটি রেঁস্তোরায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে নগরের জামালখান এলাকার একটি রেঁস্তোরায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
এই বিষয়ে নোবেল চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি রেঁস্তোরায় অভিযান চালায়। এ সময় ৩০ জনকে আটক করা হয়।
আটক হওয়া ৩০ জনকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে জানান নোবেল চাকমা। তিনি বলেন, তাঁদের পরিচয় যাচাই–বাছাই করা হচ্ছে। নাশকতার পরিকল্পনা করতে তাঁরা ওই রেঁস্তোরায় বৈঠক করছিলেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।