ঢাবিতে দোকানিকে ভিপির জরিমানা, বিতর্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে টেস্টিং সল্ট (এমএসজি) মেশানোর অভিযোগে এক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেন হল সংসদের ভিপি আজিজুল হক। ১২ সেপ্টেম্বর তিনি এই জরিমানা করেন। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে দোকানি খাবারে টেস্টিং সল্ট মেশানোর কথা স্বীকার করেন। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, জরিমানা করার এখতিয়ার ছাত্রনেতাদের নেই; হল প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।