ঢাকার ৪ বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার যানজট নিরসনে চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। সোমবার সচিবালয়ে এক সভায় তিনি ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে ও পরে টঙ্গীর কাছে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল কাঁচপুরে সরানোর নির্দেশ দেন। এছাড়াও যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো নির্দিষ্ট স্থানে নিতে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।