ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ
দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোয় শৃঙ্খলা আনতে কিউআর কোডভিত্তিক সেবা চালু করেছে সরকার। ‘ফুয়েল পাস’ মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) মাধ্যমে এ সেবা দেওয়া হবে। শুরুতে ঢাকার দুটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলের জ্বালানির গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।