ঢাকায়ও লোডশেডিং দেবে সরকার

জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামছবি: ভিডিও থেকে নেওয়া

কৃষকদের বাঁচাতে, লোডশেডিং সহনীয় রাখতে এবং শহর-গ্রাম বৈষম্য কমাতে ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম সংসদে জানান, বর্তমান ২ হাজার মেগাওয়াট লোডশেডিং ৭ দিনের মধ্যে কমবে। তিনি সংকটকে আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও জ্বালানি ঘাটতির ফল উল্লেখ করে মানুষের কষ্টের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। জুলাই অভ্যুত্থানের চেতনায় শহরেও লোডশেডিং জরুরি বলে মন্তব্য করেন তিনি।