ঢামেকে শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, সেবা বন্ধ
আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। জ্বরের ওষুধ না পেয়ে ফিরে আসা এক শিক্ষার্থীকে চিকিৎসক স্কেল দিয়ে মারার চেষ্টা করলে সানিম নামের ওই শিক্ষার্থী বন্ধুদের নিয়ে হাসপাতালে ফিরে আসে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। প্রতিবাদে চিকিৎসকেরা জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।