ডিএমপির কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগপত্র জমা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আজ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। সাজ্জাত আলী প্রথম আলোকে বলেন, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।