দেড় বছর পর গ্রেপ্তার, শিরীন শারমিন কারাগারে

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার ঢাকার আদালতে নেওয়া হয় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেনছবি: দীপু মালাকার

জুলাই অভ্যুত্থানের পর দেড় বছরের বেশি সময় নিরুদ্দেশ থাকার পর সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার ভোরে তাঁকে আটক করা হয়। জুলাই অভ্যুত্থানের সময়কার একটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ড চেয়েছিল। তবে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।