দেশে মার্চে বাড়ছে না জ্বালানি তেলের দাম
দেশে চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম মার্চে ১০০ টাকা। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা। পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ টাকা। আর অকটেনের দাম লিটারপ্রতি ১২০ টাকা।