দেশি মাল্টা কি আসলেই দেশি

কারওয়ানবাজারে ভ্যানে মাল্টা নিয়ে বসেছেন বিক্রেতা। এসব মাল্টা কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে দেশি মাল্টা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা বিদেশি মাল্টার বিকল্প হিসেবে কিনছেন অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছরে মাল্টার উৎপাদন বেড়ে ৮৪ হাজার টন ছাড়িয়েছে। ফল বিশেষজ্ঞ মেহেদী মাসুদ বলেন, ১৯৯০ দশকের দিকে ভারত থেকে প্রথম সবুজ রঙের মাল্টা বাংলাদেশে আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সেখান থেকে ভালো ফল বেছে নিয়ে চারা করা হয়।