সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ ডিসেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ঘোষণা করা হবে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেছেন, এটিকে সরকার ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’(বেসরকারি উদ্যোগ) হিসেবেই দেখতে চায়।
বিস্তারিত পড়ুন...

২

তিন গভর্নর যেভাবে ব্যাংক খাতে অনিয়মের সহযোগী হয়ে ওঠেন

সাবেক গভর্নর আতিউর রহমান(০১ মে, ২০০৯–১৫ মার্চ,২০১৬), ফজলে কবির ( ২০মার্চ ২০১৬–০৩ জুলাই, ২০২২) ও আব্দুর রউফ তালুকদার(১২ জুলাই ২০২২–০৯ আগস্ট, ২০২৪)
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতের সংস্কার সাধন। কারণ, আগের সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই খাতের। সে জন্য বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি ব্যাংক খাতকে কৃষ্ণগহ্বরের (ব্ল্যাকহোল) সঙ্গে তুলনা করেছে। বিস্তারিত পড়ুন...

৩

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের মুহূর্ত উঠে এল ভিডিওতে

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের দৃশ্য। ছবিগুলো রয়টার্সে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া
ছবি: কোলাজ

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওটি প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি উল্লেখ করেছে, ৫২ সেকেন্ডের ভিডিওটি লি জিউন-ইয়ং নামের এক ব্যক্তির সৌজন্যে পাওয়া। বিস্তারিত পড়ুন...

৪

৫০ কোটি পারিশ্রমিক এক ছবির সাফল্যেই

কার্তিক আরিয়ান
এক্স থেকে

কার্তিকের এই রোমান্টিক কমেডি ছবির নাম হলো ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’। শোনা যাচ্ছে করণের এই ছবির জন্য কার্তিক এক বড়সড় পারিশ্রমিক নিয়েছেন। বিস্তারিত পড়ুন...

৫

শরফুদ্দৌলার সিদ্ধান্তে অসন্তুষ্ট কামিন্স, রিভিউ চাইলেও প্রত্যাখ্যান

রিভিউ চাচ্ছেন কামিন্স
এএফপি

সিদ্ধান্তের জন্য সহযোগিতা চাইলেন তৃতীয় আম্পায়ারের। মেলবোর্ন টেস্টের তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ দিলেন নটআউট। যে সিদ্ধান্ত নিয়ে হয়েছে বিতর্ক! বিস্তারিত পড়ুন...