চট্টগ্রামে শিক্ষক-জামায়াত নেতাসহ ৬ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে করা  রাষ্ট্রদ্রোহের মামলায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) তিন শিক্ষক ও দুই জামায়াত নেতাসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাঁরা হলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ ন ম শামছুল ইসলাম, জামায়াত নেতা ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান উল্ল্যাহ, জামায়াত নেতা ও ব্যবসায় অনুষদের ডিন মাহবুব রহমান, জামায়াতের রুকন সাবেক প্রক্টর কাওসার আহমেদ, সাবেক সহকারী প্রক্টর নিজাম উদ্দিন ও কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।

চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেখানে তাঁদের আইনজীবী সবাইকে নির্দোষ দাবি করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয় জামিনের। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের আইনবিষয়ক সহসম্পাদক কামাল উদ্দিন গত ১০ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় মামলা করেন। এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে এই ছয় আসামির প্ররোচনায় ছাত্রশিবিরের ৭০ জন ক্যাডার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন।

গত ২৭ জানুয়ারি এক ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। ঘটনার এক দিন পর ২৯ জানুয়ারি শিক্ষক লাঞ্ছনা ও ছাত্র নির্যাতনের অভিযোগ তুলে ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন করেন শিক্ষক ও ছাত্ররা। ওই দিন জরুরি সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাতের মধ্যে ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি নির্যাতিত ছাত্র বাদী হয়ে ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি ও র‌্যাগিং নিষিদ্ধ করে। ওই রাতেই সীতাকুণ্ড থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি হয়।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সেখানে তাঁদের আইনজীবী নির্দোষ দাবি করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয় জামিনের। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।