নাশকতার পরিকল্পনার মামলায় গাংনী উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম
ছবি: সংগৃহীত

নাশকতার পরিকল্পনার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিশ্বাসপাড়ার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবিউল ইসলাম উপজেলার বিশ্বাসপাড়ার মৃত আবদুর রউফের ছেলে।

গাংনী থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে জামায়াতের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অভিযানে গিয়ে চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে কয়েকজনকে আসামি করে গাংনী থানায় নাশকতার পরিকল্পনার মামলা করে। সেই মামলার আসামিদের গ্রেপ্তার করতে আজ অভিযানে গিয়ে পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, জামায়াতের উপজেলা আমির রবিউল ইসলামের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।