ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, মা–বাবা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে বাসের চাপায় মাইক্রোবাসের আরোহী শিশু ভাই ও কিশোরী বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় তাদের বাবা ও মা আহত হয়েছেন। আজ রোববার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো দুই বছরের শিশু আনাছ আহনাফ ও তার বোন মাশুরা নোকাদ্দেস তানাছ (১৬)। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চর শিমুলিয়া গ্রমে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাইক্রোবাসে করে পরিবারটি ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে তারাকান্দা দক্ষিণ বাজারে দুর্ঘটনায় পড়ে। সেখানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত বাবা ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।