কোনাবাড়িতে আগুনে পুড়ছে ঝুটের গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুনের শিখা। বুধবার রাতে
ছবি: প্রথম আলো

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় আগুনে পুড়েছে কয়েকটি ঝুটের গুদাম। আজ বুধবার রাত আটটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নছের মার্কেট এলাকার বেশ কয়েকটি কারখানার পরিত্যক্ত মালামালের গোডাউন রয়েছে। সেখানে মানিক মিয়ার ঝুটগুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের খোকন মিয়া, আবু বক্কর ও দুলাল মিয়ার ঝুটগুদাম এবং হযরত আলীর একটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। শুরুতে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জয়দেবপুর, ডিবিএল ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেডের চারটি ঝুটগুদাম ও আধা পাকা একটি বাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে। আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।