ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর সৈয়দপুর অঞ্চল। আজ শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে
ছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ আছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা–সৈয়দপুর রুটে কোনো ফ্লাইট অবতরণ করেনি। এতে বিমানবন্দরে ঢাকাগামী কয়েকটি বিমানের শত শত যাত্রী আটকা পড়েছেন। বেলা দুইটার আগে আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দরের আবহাওয়া কর্তৃপক্ষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, আজ সকাল ৯টায় বিমানবন্দরের রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ১০০ মিটার। নিয়ম অনুযায়ী, রানওয়েতে ২ হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠানামা করতে পারে। এদিকে সৈয়দপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাস না থাকায় ঘন কুয়াশা কেটে যেতে অনেক সময় লাগতে পারে। 

এদিকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুরের অভ্যন্তরীণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যান চলাচল করছে। এদিকে কুয়াশার কারণে দূরপাল্লার নৈশকোচগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালেও ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছিল।