টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

শিশু ধর্ষণপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কয়েক ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম এসহাক মিয়া (৪৫)। গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে গত রোববার সন্ধ্যায় ওই শিশু তার বোনের কাছে যাচ্ছিল। এ সময় এসহাক মিয়া ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন।

এ ঘটনায় গতকাল শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় গতকাল শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এসহাক মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানান সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান।

এদিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন প্রথম আলোকে জানান, আজ সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।