কিশোর হত্যা মামলায় দুজনের আমৃত্যু, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুরের উসমান গনি (১৭) নামের এক কিশোরের হত্যা মামলায় দুজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বেলা ৩টায় সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক ইব্রা‌হিম মিয়া এ রায় দেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন রেজওয়ান আহমদ (২৮) ও দুলাল আহমদ (৪২)। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা করে জ‌রিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন না‌জিমুর রহমান ও ফখরুল ইসলাম। তাঁদের ৫০ হাজার ট‌াকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্ত ব্যক্তি হলেন হোসেন আহমদ। রায় ঘোষণার সময় রেজওয়ান আহমদ, দুলাল আহমদ ও হোসেন আহমদ আদালতে উপস্থিত ছিলেন।

সিলেট জেল‌া ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি আবদুল ম‌জিদ খান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসা‌মি পলাতক আছেন।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ববিরোধের জেরে ২০১৫ সালের ৩০ জুন কানাইঘাট উপজেলার চতুল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে উসমান গনি খুন হয়। ২ জুলাই উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে সুতারি খাল থেকে উসমানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় উসমান গনির বাবা মন্তাজ আলী বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণের পর আদালত এই রায় ঘোষণা করেন।