পোশাকশ্রমিক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, তিনজন গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিক এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) ও আশরাফুল ইসলাম (৩৪)।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে ওই নারী পোশাককর্মী কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তাঁর কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হয়। তাঁরা কথা বলার এক পর্যায়ে পাঁচ থেকে ছয়জন যুবক তাঁদের পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। এ সময় তাঁদের মারধর করে ২০ হাজার টাকা দাবি করা হয়।

পরে পুরুষ সহকর্মীকে ছেড়ে দেওয়া হলেও ওই নারীকে আটকে রাখা হয়। এরপর চারজন মিলে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ সময় আত্মরক্ষার জন্য ওই নারী দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনেরা তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে অভিযোগকারী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় এ ঘটনায় থানায় মামলা করেন ওই নারী। পরে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে অভিযোগকারী নারীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।