লোহাগাড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

লোহাগাড়ায় গ্রেপ্তার যুবলীগ নেতা আবছার উদ্দিনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় আবছার উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা–পুলিশের একটি দল।

আবছার উদ্দিন লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়াপাড়া এলাকার বাসিন্দা। লোহাগাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

লোহাগাড়া থানার উপপরিদর্শক রায়হান ব্যাপারী প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ১০ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় আবছার উদ্দিন এজাহার নামীয় আসামি ছিলেন। আজ মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।