কুষ্টিয়ায় ফ্ল্যাটের সামনে পড়ে আছে তরুণের রক্তাক্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় একটি ভবনের ফ্ল্যাটের সামনে এক তরুণের রক্তাক্ত লাশ পড়ে আছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ পৌরসভার প্রফেসরপাড়া এলাকার ওই ভবনে যায়। পুলিশের ক্রাইম সিন ইউনিটের অপেক্ষা করায় লাশটি বেলা দেড়টা পর্যন্ত উদ্ধার করা হয়নি।
নিহত তরুণের নাম তুহিন মণ্ডল ওরফে জিম (২২)। তিনি ভেড়ামারা আটমাইল এলাকার ফজলু মণ্ডলের ছেলে।
ঘটনাস্থল থেকে ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ দোতলার ফ্ল্যাটের সামনে পড়ে আছে। মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখা যাচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।