হবিগঞ্জের শাহজীবাজার কেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জেলা ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজীবাজার ৩৩/১১ কেভি স্টেশনের সুইচিং ব্রেকারে আগুন লাগার ঘটনা ঘটলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। পরে আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ সচল হয়।
এ তথ্য প্রথম আলোকে জানিয়েছেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ।
এর আগে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মী সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহকেন্দ্র ও পুরো জেলায় পল্লী বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।