সোনারগাঁয়ে দুই কনটেইনারভর্তি মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদবোঝাই দুটি কনটেইনার জব্দ করেছে র‍্যাব। আজ শনিবার ভোর পাঁচটার দিকে র‍্যাব–১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে কনটেইনার দুটি জব্দ করা হয়। পরে বেলা ১টায় র‍্যাব ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে আটক করেছে র‍্যাব। তবে তাৎক্ষণিকভাবে র‍্যাব আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি।

র‍্যাব জানায়, মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহায়তা নিয়ে র‍্যাব ও গোয়েন্দা সংস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়।

এ বিষয়ে র‍্যাব-১১–এর অধিনায়ক তানভীর মাহমুদ বলেন, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি চট্টগ্রাম বন্দরে খালাস করা হয়। তবে কনটেইনার দুটিতে কী পরিমাণ বিদেশি মদ রয়েছে, সেটা এখনো গণনা করা হয়নি।