টাঙ্গাইলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে আজ মঙ্গলবার ভোরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কে মধুপুর উপজেলার মালাউরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পিকআপ ভ্যানের যাত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), বরইল্লা (৪২) ও পিকআপ ভ্যানের চালক সুজন মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন, আহত হন দুজন। তাঁদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন। গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।