জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত শিক্ষক মাহমুদুরকে হত্যা মামলায় গ্রেপ্তার

গ্রেপ্তার মাহমুদুর রহমান। আজ শনিবার সকালে সাভার মডেল থানায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান ওরফে জনিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। তিনি বলেন, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় করা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বরখাস্ত করা হয়। তিনি ছাত্রজীবনে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।