সুনামগঞ্জের পাঁচটি আসনেই ধানের শীষ জয়ী
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নূরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।