সুন্দরবনে পড়ে ছিল বাঘের মরদেহ

সুন্দরবন–পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকা থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সুন্দরবন থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। গতকাল সোমবার রাতে সুন্দরবন–পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকা থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

বাঘটিকে পরে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে নেওয়া হয়। মৃত্যুর কারণ জানতে আজ মঙ্গলবার সেখানে বাঘটির ময়নাতদন্ত হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, বাঘটি পুরুষ। এর দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ২৫৫ কেজি এবং বয়স আনুমানিক ১৫ বছর। বাঘের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

আরও পড়ুন

খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাণিসম্পদ বিভাগের একটি দল সুন্দরবনে পৌঁছেছে। তারা বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।