যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন।
আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানায় আনা হচ্ছে।