‘এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, কীভাবে মেনে নেব’

মো. জোবায়েদ হোসেনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষে ছিল বেশ চটপটে। হাসিখুশিতে মাতিয়ে রাখত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। শুধু যে শ্রেণিকক্ষেই এমন উচ্ছল ছিল তা নয়, খেলার মাঠেও ছিল তার সরব উপস্থিতি। চটপটে সেই কিশোরের প্রাণও গেল খেলতে গিয়ে।

মারা যাওয়া এই কিশোরের নাম মো. জোবায়েদ হোসেন। চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। গত বুধবার ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল জোবায়েদ। এ সময় বল হেড করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর হাসপাতালে নেওয়া হলে গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার ছিল বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শেষ ক্লাস। পরদিন বৃহস্পতিবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর নির্ধারিত সময়। বুধবার বেলা সাড়ে ১১টায় ক্লাস শেষ হয়। এরপর শিক্ষার্থীদের কেউ বাসায় ফিরে যায়, কেউ কেউ পাশের মাঠে নেমে পড়ে ফুটবল খেলতে। মাঠে খেলতে নামা কিশোরদের একজন ছিল জোবায়েদ হোসেন।

হেড করার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে জোবায়েদ। সহপাঠীরা দ্রুত ছুটে আসে তার কাছে। খারাপ লাগছে কি না জানতে চাইলে জোবায়েদ জানায়, তেমন কিছু না। তবে ৪-৫ মিনিট পর আবার মাঠে পড়ে যায় জোবায়েদ। মুখ দিয়ে ফেনা বের হয় তার। এরপর তার বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানায়।

জোবায়েদ হোসেনের শ্রেণিশিক্ষক মোহাম্মদ নূর। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, খেলার একপর্যায়ে হেড করার পর মাথায় হাত দিয়ে বসে পড়ে জোবায়েদ। সহপাঠীরা দ্রুত ছুটে আসে তার কাছে। খারাপ লাগছে কি না জানতে চাইলে জোবায়েদ জানায়, তেমন কিছু না। তবে ৪-৫ মিনিট পর আবার মাঠে পড়ে যায় জোবায়েদ। মুখ দিয়ে ফেনা বের হয় তার। এরপর তার বন্ধুরা শিক্ষকদের বিষয়টি জানায়।

শিক্ষক মোহাম্মদ নূর আরও জানান, বিদ্যালয় থেকে শিক্ষকেরা মাঠে গিয়ে অসুস্থ হয়ে পড়া জোবায়েদকে স্থানীয় আল মানহিল ক্লিনিকে নিয়ে যান। এর মধ্যে অভিভাবকেরাও আসেন। তবে অবস্থার অবনতি হলে জোবায়েদকে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার নগরের জিইসি মোড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ভর্তি করা হয় আইসিইউতে।

বেশ চটপটে ছিল ছেলেটি। মাঝেমধ্যে বইখাতা ঠিকমতো আনত না। ফাঁকি দেওয়ার চেষ্টা করত। কারণ জিজ্ঞেস করলে হেসে এমনভাবে উত্তর দিত, আর বকাও দিতে পারতাম না। তার এসব স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়।
—মোহাম্মদ নূর, শিক্ষক, হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়।
আরও পড়ুন

গল্প-আড্ডায় জোবায়েদ বন্ধুদের সব সময় মাতিয়ে রাখত বলে জানান মোহাম্মদ নূর। তিনি বলেন, ‘শুক্রবার ভোরে জোবায়েদের এক আত্মীয় ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানায়। এমন খবরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বেশ চটপটে ছিল ছেলেটি। মাঝেমধ্যে বইখাতা ঠিকমতো আনত না। ফাঁকি দেওয়ার চেষ্টা করত। কারণ জিজ্ঞেস করলে হেসে এমনভাবে উত্তর দিত, আর বকাও দিতে পারতাম না। তার এসব স্মৃতি ভুলে যাওয়া সম্ভব নয়। এমন প্রাণবন্ত ছেলেটি ফুটবল খেলতে গিয়ে মারা গেল, তা কীভাবে মেনে নেব!’

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, জোবায়েদ হোসেন মা-বাবার সঙ্গে হালিশহরের ফুল চৌধুরী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়। শুক্রবার ভোরে মৃত্যুর পর জোবায়েদের মরদেহ দাফনের জন্য ভোলায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।