গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ওভার-পাসের নিচে এই দুর্ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় এক ইজিবাইকের চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ওভার-পাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইকচালকের নাম মিরাজ শেখ (৫৫)। তাঁর বাড়ি উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম জানান, মিরাজ শেখ তাঁর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন। ভাটিয়াপাড়াওভার-পাসের নিচে রেললাইনে পৌঁছালে গোপালগঞ্জের গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মিরাজ শেখ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।