সংস্কার থেকে নির্বাচন সবটাই আমরা সম্পন্ন করব: উপদেষ্টা ফারুক-ই-আজম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলেছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে, তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।’ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘যাঁরা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁরা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।’

উপদেষ্টার সঙ্গে এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ শাহরিয়ারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।