শুক্রবার ৭ ও শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সরবরাহ
প্রতীকী ছবি

জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সিলেট নগরের বিভিন্ন এলাকায় শুক্রবার ৭ ঘণ্টা ও শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, শুক্রবার সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত সিলেট নগরের কাজীটুলা, মানিকপীর মাজার এলাকা, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারা দিঘিরপাড় ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম বলেন, জরুরি মেরামতের কারণে আগামী শনিবার সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর অধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, এগুলো হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই রোড, রায় হোসেন গলি, বড় বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাদসবীর, মজুমদারী, সৈয়দ মুগনী, চৌকিদেখী, বাদামবাগিচা, লেচু বাগান, পূর্ব ও পশ্চিম পীরমহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজীটুলা, মিরবক্সটুলা, তাঁতীপাড়া, বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনীছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধোপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকরঘাট।