চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেণিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (১৭) ও রবিউল আউয়াল (২২)। সম্পর্কে তাঁরা শ্যালক–দুলাভাই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সোহাগ ও রবিউল আউয়াল সম্পর্কে শ্যালক ও দুলাভাই। তাঁরা মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। সোহাগের বাড়ি নাচোল উপজেলায় এবং তাঁর দুলাভাই রবিউল আউয়ালের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।