নাটোরে মিছিল শেষে ফেরার পথে জামায়াতের ৮ কর্মী আটক
নাটোরে মিছিল থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর আট কর্মীকে আটক করেছে নাটোর থানা–পুলিশ। আজ শনিবার সকালে শহরের চকরামপুর এলাকায় হেলিপ্যাড মাঠের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
এর আগে মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন জামায়াতের নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান।
আটক জামায়াতের কর্মীরা হলেন—নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে মো. মামুনুর রশিদ মোল্লা (৫০), বাঁশিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মাওলানা আবু নওশাদ (৪০), মো. আরিফুল ইসলামের ছেলে মো. ফজলুল হক ওরফে নান্নু (৩৫), মো. জেকের আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), মৃত কলিমুদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫২), মৃত আক্কাস আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৭) ও বেলাল হোসেন (৩৫)।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ প্রথম আলোকে বলেন, নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছে।