কুমিল্লায় ষাঁড়ের গুঁতায় বৃদ্ধার মৃত্যু

লাশপ্রতীকী ছবি

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোরা বাজারে ষাঁড়ের গুঁতায় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘারমোড়া বাজারে এ ঘটনা ঘটে।

আমেনা বেগম হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, আমেনা বেগম গতকাল সকালে নিজের বাড়ি থেকে ঘারমোড়া বাজারে যান। বাজারে গিয়ে তিনি একটি ষাঁড়ের সামনে পড়েন। ষাঁড়টি বৃদ্ধাকে শিং দিয়ে গুঁতা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে বাজারের লোকজন উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মানিক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি বৃদ্ধার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।