জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কসাইপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ পৌর সদরের কসাইপট্টি এলাকার সায়েদ আলী (৫৫) ও তাঁর ভাতিজা সুলতান মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে গোসল করার জন্য সুলতান মিয়া বাথরুমে যান। এ সময় ট্যাংকে পানি ছিল না। পানি ওঠাতে তিনি বিদ্যুচ্চালিত মোটর চালু করতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর চাচা সায়েদ আলী তাঁকে বাঁচাতে যান। এতে দুজনই বিদ্যুতায়িত হন। পরে পরিবারের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে চাচা–ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।