বাগেরহাটে উদ্ধার হওয়া লাশের পরিচয় ৯ দিন পরও মেলেনি

লাশপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় মেলেনি। ৯ দিন পেরিয়ে গেলেও সোমবার পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

থানা-পুলিশ জানায়, ৫ মে দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শ্মশানঘাট-সংলগ্ন ভুটিয়ামারী খালপাড় থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির বয়স ৩০-৩৫ বছর। লাশের পরনে ধূসর রঙের গ্যাবার্ডিনের প্যান্ট, কালো রঙের শার্ট এবং পায়ে বেল্টযুক্ত স্যান্ডেল ছিল। প্যান্টের পকেটে ১টি প্লাস ও ২টি চাবি পাওয়া গেছে। লাশটি উদ্ধারের ২-৩ সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করার জন্য সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। বিভিন্নভাবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।